অ্যানেকডোটাল নোট
ভূমিকা:
শিখন শেখানো কার্যাবলি পরিচালনার জন্য মূল্যায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। শেখানোর কৌশল বহুমুখী বিধায় মূল্যায়ন কৌশল ভিন্ন ভিন্ন হওয়া বাঞ্ছণীয়। শিক্ষকগণ প্রতিনিয়ত জ্ঞাত ও অজ্ঞাতসারে শ্রেণিকক্ষে কতকগুলো কৌশল ব্যবহার করেন যার সম্পর্কে হয়তো সুস্পষ্ট ধারণা নেই অথচ শিখন অগ্রগতি পরিবীক্ষণ ও মূল্যায়নের ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ, যেমন- অ্যানেকডোটাল নোট, পোর্টফলিও। মূল্যায়নের ক্ষেত্রে সচেতনভাবে শিক্ষকদের এগুলোর ব্যবহার শেখানো কার্যক্রমকে ফলপ্রসূ ও শিখনকে অর্থবহ করে।
তাছাড়া শিক্ষার্থীর পারদর্শিতা এবং আচরণের সুস্পষ্ট চিত্র সবসময় গ্রেড বা ¯স্কোরের মাধ্যমে পাওয়া সম্ভব নয়। এটা পাওয়া যায় অ্যানেকডোটাল নোটের মাধ্যমে। লিখিত অ্যানেকডোটাল নোট একজন শিক্ষককে শিক্ষার্থী সম্বন্ধে এমন কিছু সুসংবদ্ধ তথ্য দেয় যা গ্রেড বা স্কোর দিতে পারে না। এ কারণে অ্যাকেডোটাল নোট শিক্ষকের নিকট শিক্ষার্থীর সার্বিক পারদর্শিতা ও আচরণ সম্পর্কে প্রকৃত চিত্র তুলে ধরে।
অ্যানেকডোটাল নোট
অ্যানেকডোটাল নোট মূলত শিশুর পারদর্শিতা মূল্যায়নের অনানুষ্ঠানিক একটি পদ্ধতি। আনুষ্ঠানিক মূল্যায়নে শিশুর সকল পারদর্শিতা ও সুস্পষ্ট আচরণ অনেক ক্ষেত্রে নির্ধারণ করা সম্ভব হয় না কি‘ে আ্যানেকডোটাল নোট পদ্ধতি অনুসরণ করা হলে তা দৃশ্যমান করা সম্ভব হয়। অ্যানেকডোটাল নোট হ‛েছ কোন বিশেষ পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে একজন শিক্ষার্থী সম্পর্কে সংক্ষিপ্ত লিখিত বর্ণনা। এ বিশেষ পর্যবেক্ষণটি হতে পারে শিক্ষার্থীর পারদর্শিতার উল্লেখযোগ্য জ্ঞান, শারীরিক কলাকে․শলে গভীর অনুরাগ বা শিল্পকলায় নাক্সদনিকবোধ অথবা সামাজিক, আবেগিক, শারীরিক ও মানসিক আচরণ।
অ্যানেকডোটাল নোটের গুরুত্ব
v এই নোট একজন শিক্ষার্থীর পারদর্শিতা ও আচরণ সম্পর্কে স্ব‛ছ ধারণা দেয়;
v পিতামাতা ও অভিভাবককে শিক্ষার্থীর সমস্যা ও অগ্রগতি সম্পর্কে সম্যক ধারণা প্রদানে শিক্ষককে সহায়তা করে;
v রিপোর্ট কার্ডে মÍেব্য লিখতে সাহায্য করে;
v শিক্ষককে প্রত্যেক শিক্ষার্থীর প্রতি মনোযোগ আকর্ষণে সহায়তা করে।
অ্যানেকডোটাল নোট লিখার বিষয় ও সময়
শিক্ষককে শিক্ষার্থীর কোন গুরুত্বপূর্ণ বিষয় (অস্বাভাবিক বা অসাধারণ, কাংক্ষিত বা অনাকাক্ষিত) পর্যবেক্ষণ করে তার বিবরণ সংক্ষিপ্তাকারে লিখতে হবে। প্রাসঙ্গিক হলে বিষয়টির বিবরণ লেখার সাথে সাথে পর্যবেক্ষণের তারিখ ও সময় এবং গৃহীত পদক্ষেপ যথাযথভাবে বিবরণীতে পর্যায়ক্রমে লিখে রাখতে হবে।
যখনই শিক্ষক কোন শিক্ষার্থীর কোন একটি অস্বাভাবিক আচরণ বা বিশেষ পারদর্শিতা পর্যবেক্ষণ করবেন তখনই অ্যানেকডোটাল নোট লিখবেন। শিক্ষক দেখে অথবা শুনেও এটা লিখতে পারেন। একই শ্রেণির যে কোন বিষয় শিক্ষক যে কোন শিক্ষার্থীর জন্য তা ব্যবহার করতে পারেন।
অ্যানেকডোটাল নোট লিখার নিয়ম
অ্যানেকডোটাল নোট শিক্ষার্থীর জন্য নির্ধারিত স্থানে পয়েন্ট আকারে লিখতে হবে। লেখা যাতে বেশি না হয়, সে জন্যই এ ব্যবস্থা। একটি পারদর্শিতা বা একটি আচরণের জন্য একটি অ্যানেকডোটাল নোট লিখতে হবে। এ নোট এমনভাবে পরি‛ছন‣ করে লিখতে হবে যাতে যে কেউ এটি পড়ে সহজে বুঝতে পারে। তিনটি বিষয়ের ওপরে অ্যানেকডোটাল লিখতে হবে- সেগুলো হলো: তারিখ, পর্যবেক্ষণ ও পদক্ষেপ। নিম্নেএকটি নমুনা দেওয়া হলো:
|
নাম |
তারিখ |
পর্যবেক্ষিত আচরণ বা পারদর্শিতা |
গৃহীত পদক্ষেপ |
|
|
০৫/০৪/২০২১ |
|
|
|
|
০৭/০৬/২০২১ |
|
|
অ্যানেকডোটাল নোট ব্যবহার ও সংরক্ষণ
শিক্ষকের অ্যানেকডোটাল নোট লিখে রাখার ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে। শ্রেণিভিত্তিক খাতা তৈরি করে তাতে প্রত্যেক শিক্ষার্থীর জন্য অন্তত দুটো করে পৃষ্ঠা ব্যবহার করে এ নোট লিখা যায়। আবার একটু শক্ত কার্ড জাতীয় কাগজ বা এ-৪ সাইজের অফসেট পেপারের ওপরে প্রত্যেক শিক্ষার্থীর নাম লিখে ব্যবহার করা এবং প্রতি শিক্ষার্থীর পোর্টফলিওতে সংরক্ষণ করা। এক বছরের জন্য এরকম একটা খাতার দুটো পৃষ্ঠা অথবা একপৃষ্ঠা কাগজ বা কার্ড একজন শিক্ষার্থীর জন্য যথেষ্ট। কোন কোন শিক্ষার্থীর ক্ষেত্রে প্রয়োজনে অতিরিক্ত কাগজ ব্যবহার করা যেতে পারে। এই নোট পরবর্তী ক্লাসের শিক্ষকের ব্যবহারের জন্য খুবই উপযোগী। তবে এটি বিদ্যালয়ের অফিস কক্ষের কোন আলমারী বা শেলফ এ শ্রেণিভিত্তিক সাজিয়ে রাখলে এ কাজে সংশ্লিষ্ট অন্যরাও ব্যবহার করতে পারেন।
শিক্ষক কর্তৃক লিখিত নমুনা অ্যানেকডোটাল নোট
|
শারমিন |
|
|
৬/৫/২০২১ |
এ সপ্তাহে শ্রেণিকক্ষে শারমিন কে মাঝে মাঝে তক্সদ্রালু দেখা গেছে। আজকে তাকে একেবারে ঘুমিয়ে থাকতে দেখা গেল। |
|
গৃহিত পদক্ষেপ |
শারমিন মাকে বিদ্যালয়ে ডাকা হলো। জানা গেল যে, তিনি একটি বাড়িতে কাজ করেন। তার ছেলে বাড়ির অন্যদের সাথে অনেক রাত জেগে টিভি দেখে। তিনি বহুবার চেষ্টা করেও টিভি দেখা থেকে শারমিনকে বিরত রাখতে ব্যর্থ হয়েছেন। |
|
আল আমিন |
|
|
৬/৫/২০২১ |
আজ আলআমিন কোন বাড়ির কাজ করেনি। সে জানায় যে বাড়ির কাজ করার কোন সময় তার নেই। কারণ বিদ্যালয় ছুটির পর তাকে অর্থ উপার্জনের জন্য বাইরে যেতে হয়।
|
|
গৃহিত পদক্ষেপ |
তার পিতামাতাকে দেখা করতে খবর পাঠানো হয়েছে। |
|
আমির হামজা |
|
|
৬/৫/২০২১ |
সে ভালো গান গাইতে পারে। তার গান শুনে আমি বিস্মিত হয়েছি। |
|
গৃহিত পদক্ষেপ |
আমির হামজার গানের দক্ষতা বৃদ্ধির জন্য তার পিতামাতাকে উৎসাহিত করা হলো। তাকে একটি গানের স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য সুপারিশ দেওয়া হলো। স |
|
চামেলি |
|
|
৬/৫/২০২১ |
মধ্যাহ্ন বিরতিতে স্কুলপালানো। |
|
গৃহিত পদক্ষেপ |
তাকে প্রথম সারির একটি বেঞ্চে বসতে বলা হলো। এছাড়াও তার পিতামাতাকে বিষয়টি জানানো হলো। |
উপসংহার
শিক্ষার্থীর উল্লেখযোগ্য পারদর্শিতা এবং আচরণ সম্পর্কিত অ্যানেকডোটাল নোট সম্পর্কে শিক্ষকদের ধারণা প্রদানসহ নিয়মিত ও বাধ্যতামূলকভাবে তা লিখা ও সংরক্ষণ করার জন্য নির্দেশনা দেওয়া যায়। অ্যানেকডোটাল নোট ভিত্তিক মূল্যায়ন কৌশলের মাধ্যমে শিক্ষার্থীদের আচরণিক ও মানসিক পরিবর্তন আনয়নে যেমন সহায়তা প্রদান করা যাবে তেমনি উল্লেখযোগ্য ও প্রশংসিত কাজ ও আচরণকে দীর্ঘস্থায়ী ও উচ্চতার দক্ষতায় রূপান্তর করা সম্ভব হবে।