১. প্রাথমিক শিক্ষার লক্ষ্য লিখুন।
উত্তর: শিশুর শারীরিক মানসিক ,সামাজিক ,আধ্যাত্মিক,নৈতিক ও মানবিক জীবনের স্বপ্ন দর্শনে উদ্ধুদ্ধ করা
২. প্রাথমিক শিক্ষাস্তরের জন্য নির্ধারিত প্রান্তিক যোগ্যতা কয়টি?
উত্তর: ২৯ টি প্রান্তিক যোগ্যতা
৩। প্রাথমিক শিক্ষাস্তরে মোট কয়টি বিষয় পড়ানো হয়?
উত্তর: মোট ১২ টি বিষয় পড়ানো হয়
৪। শিক্ষক সংস্করণ কাদের জন্য?
উত্তর: শিক্ষক সংস্করণ শিক্ষকদের জন্য
৫। ভাষাদক্ষতা কয়টি ও কী কী?
উত্তর: ভাষার দক্ষতা চারটি যথা: শোনা , বলা, পড়া, লেখা
৬। IPT বলতে কী বোঝায়?
উত্তর: IPT=Input,practice,task
৭। দুটি মূল্যায়ন কৌশল উল্লেখ করুন।
উত্তর: মৌখিক প্রশ্ন করা ও কুইজ প্রশ্ন আকারে পরিক্ষা নেওয়া
৮। গণিত বিষয়ের শেখানো কার্যক্রম পরিচালনার পর্যায় কয়টি ও কী কী?
উত্তর: ৩ টি যথা: বাস্তব –অবাস্তব-বস্তু নিরপেক্ষা
৯. শিক্ষকগণের পেশাগত উন্নয়নের জন্য দুটি কাজ চিহ্নিত করুন।
উত্তর:
ক. শিক্ষকদের পেশাগত দক্ষতা অর্জনের জন্য শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ
খ. অর্জিত জ্ঞান,দক্ষতা এবং অভিজ্ঞতা বিদ্যালয়ে প্রয়োগ।
১০। সহশিক্ষাক্রমিক কার্যাবলির ১টি উদ্দেশ্য উল্লেখ করুন।
ক. শিক্ষার্থীর চাহিদা ভিত্তিক বিকাশের সুযোগ দান
খ. সামাজিক বৈশিষ্ট্য গঠনে সহায়তা।
